IQNA

অসুস্থতার কারণে আল-আকসা মসজিদের গ্র্যান্ড  খতিব হাসপাতালে

16:40 - January 15, 2022
সংবাদ: 3471285
অসুস্থতার কারণে আল-আকসা মসজিদের গ্র্যান্ড  খতিব হাসপাতালে
তেহরান (ইকনা): আল-আকসা মসজিদের গ্র্যান্ড খতিব ও ইমাম শেখ ইকরামা সাইদ সাবরি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেরুজালেমের আল-আকসা মসজিদের প্রধান খতিব শেখ  ইকরামা সাইদ সাবরি অসুস্থতার কারণে শুক্রবার (১৫ই জানুয়ারি ) গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন।
 
৮২ বছর বয়সী এই মুসলিম আলেমের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে এখনও কোন তথ্য জানা যায়নি। এর আগেও তিনি জেরুজালেমে সংঘর্ষের সময় ইহুদিবাদীদের ছোড়া প্লাস্টিক বুলেটে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
 
শেখ সাবরি ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী শাসকদের দখলদারিত্বের অন্যতম কড়া সমালোচক। আর এজন্য ইহুদিবাদী ইসরাইলি শাসক বাহিনী তাকে বেশ কয়েকবার গ্রেপ্তার করেছে।
 
তিনি ১৯৯৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জেরুজালেম এবং ফিলিস্তিনের ভূমির মুফতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। iqna
 

 

captcha